চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় তিনি জাপানি সম্প্রচারমাধ্যম এনএইচকেকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান।
তিনি বলেন, আমরা যখন এসেছিলাম তখনকার পরিস্থিতি বিবেচনা করে, আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়েছি, কারণ এটা সম্পূর্ণ বিধ্বস্ত একটা সমাজ, বিধ্বস্ত অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছুই বিধ্বস্ত ছিল।
গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ- এ প্রসঙ্গে ড. ইউনূস জানান, নির্বাচন আয়োজনের সবচেয়ে সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে।
প্রধান উপদেষ্টা মনে করেন, বাংলাদেশের তরুণেরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গত বছরের আন্দোলনে তারা বড় ভূমিকা রেখেছিল। তিনি বলেন, তরুণেরা যা করতে চায়, তা হলো—তাদের সৃজনশীল শক্তির প্রকাশ এবং তা সারা বিশ্বের সঙ্গে শেয়ার করা। এটাই আমাদের স্বপ্ন এবং আমরা দেখব কীভাবে সেটি বাস্তবায়ন করা যায়।
তিনি দেশের বৃহত্তম উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তিনি বলেন, তাদের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে উল্লেখ করেন।
রটারডাম ফিল্ম ফেস্টিভ্যালে যেতে পারলেন না রাজ-মন্দিরা
প্রিয়বন্ধু মার্সেলোকে বিদায়ী শুভেচ্ছা রোনালদোর