ফ্রিজ থেকে বাজে গন্ধ দূর করবেন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ এএম

প্রতিদিন বহুল ব্যবহৃত সরঞ্জামের মধ্যে ফ্রিজ একটি। মাঝেমধ্যেই ফ্রিজ থেকে বাজে গন্ধ পাচ্ছেন। কাঁচা মাছ-মাংস, জমে থাকা বরফ, অবাঞ্ছিত আবর্জনা থেকেই দুর্গন্ধ তৈরি হয়, আর সেই গন্ধ ছড়িয়ে পড়ে রান্না করা খাবারেও। কীভাবে এই গন্ধ দূর করবেন জেনে নিন

বেকিং সোডা

দুর্গন্ধ দূর করতে বেকিং সোডার খুব ভালো উপাদান। প্রায় প্রত্যেকের রান্নাঘরেই এই উপাদানটি থাকে। বেকিং সোডা একটি বাটিতে রেখে তা ফ্রিজের মধ্যে রেখে দিন। বেকিং সোডা ফ্রিজের দুর্গন্ধ শুষে নেবে।

লেবু

প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাইট্রাস ফল ফ্রিজ দুর্গন্ধমুক্ত রাখতেও সাহায্য করে। লেবু কেটে এক টুকরা ফ্রিজের মধ্যে রেখে দিন। লেবু ফ্রিজের গন্ধ দূর করতে সাহায্য করবে। এ ছাড়া লেবুর খোসাগুলো জমা করে একটি বাটিতে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন। এতেও দুর্গন্ধ হওয়ার আশঙ্কা কমবে।

ভিনিগার

ঘরোয়া নানা সমস্যার অন্যতম সমাধান লুকিয়ে আছে ভিনিগারে। এই উপাদান যেকোনো দুর্গন্ধ শোষণ করে নেয়। একটা বাটিতে অল্প ভিনিগার নিয়ে ফ্রিজের ওপরের তাকে রেখে দিন। পরের দিন সকালে ফ্রিজের দরজা খুললে দেখবেন গন্ধ উধাও।

কফি

ফ্রিজের দুর্গন্ধ দূর করতে কফিকেও কাজে লাগাতে পারেন। একটি বাটিতে কফির গুঁড়া নিয়ে সেটি ফ্রিজে রেখে দিন। তা হলেই ফ্রিজের দুর্গন্ধ দূর হবে নিমেষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত