ফিফা পাকিস্তান ফুটবল ফেডারেশনকে ফের নিষেধাজ্ঞা দিয়েছে। তাতে সাফের প্রস্তাবিত হোম অর অ্যাওয়ে ফরম্যাট ঝুঁকির মধ্যে পড়ল। এবার ১৫ জুন-২৫ জুলাই অংশগ্রহণকারী প্রতিটি দেশ তিনটি ম্যাচ হোমে এবং তিনটি অ্যাওয়ে ম্যাচ খেলবে, এমন ফরম্যাটে করার পরিকল্পনা ছিল সাফের। তবে ভারত-পাকিস্তানের বৈরী সম্পর্কের কারণে আগেই এই ফরম্যাট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা ছিল। এবার তাতে যোগ হলো
পাকিস্তানের নিষেধাজ্ঞার বিষয়টি। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল বলেন, ‘দক্ষিণ এশিয়ায় দেশসংখ্যা কম। এর মধ্যে আবার একটি সংস্থা নিষেধাজ্ঞায় থাকলে সেটি অবশ্যই বড় সংকট। এমন একটি বিষয়ের পর আমাদের কোনো কিছুই করার নেই।’ ফিফার নির্দেশিত গঠনতন্ত্র পাকিস্তান ফুটবল ফেডারেশনের সাধারণ পরিষদ অনুমোদন করেনি। এজন্য ফিফা সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। ফিফার গাইডলাইন অনুযায়ী গঠনতন্ত্র অনুমোদন হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
