দিল্লি বিধানসভা ভোটের ফল জানা যাবে আজ শনিবার। এবারে দিল্লি ভোটে প্রধান প্রতিপক্ষ দুই হেভিওয়েট দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (এএপি)। বুথফেরত সমীক্ষায় বিজেপি এগিয়ে থাকলেও শেষবেলায় এসে যেকোনও ধরণের কেরামতি দেখাতে পারে এএপি।
এবারের দিল্লি ভোটে যাকে কেউ ধরছে না সেই দলটি হল কংগ্রেস। লোকসভা ভোটের নীতি না মেনে তারা এবার এএপির হাত ছেড়ে নিজেরা একাই লড়াই করছে। অরবিন্দ কেজরিওয়ালের এএপি এবার তৃতীয়বার দিল্লিতে ফের তাদের জয়ের পতাকা ওড়াতে চাইছে। যদিও তাদের টক্কর দিতে তৈরি বিজেপিও।
বিজেপি চাইছে দিল্লিতে তাদের ২৭ বছরের খরা দূর হোক। এএপির আগে দিল্লিতে কংগ্রেসের সোনার সময় কেটেছে। এই দুই দলকে ছাপিয়ে এবার দিল্লিতে পদ্মফুল ফোটাতে চাইছে গেরুয়া শিবির। অন্যদিকে মুখে কোনো মন্তব্য না করলেও হাল ছাড়তে নারাজ কংগ্রেস শিবিরও।
বিজেপি প্রার্থী সতীশ উপাধ্যায় ইতোমধ্যেই জানিয়েছেন, তারা দিল্লিতে জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশাবাদী। যদি দিল্লি তাদের হাতে আসে তাহলে এএপির দুর্নীতির অবসান ঘটিয়ে তারা এখানে বিকশিত ভারতের স্বপ্নকে পূরণ করবে। দিল্লিবাসীর মন তারা জানেন। বিজেপি এবার দিল্লিতে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে। কংগ্রেস এবং এএপি একে অপরের সঙ্গে বোঝাপড়া করে দিল্লিবাসীকে ফের একবার বোকা বানাতে চাইছে।
কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা জানিয়েছেন, এবারে দিল্লি থেকে মুছে যাবে এএপি। তাদের ঝাড়ু দিয়ে সরিয়ে দেবে দিল্লিবাসী। যেভাবে অরবিন্দ কেজরিওয়াল নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন তা গোটা দেশ দেখেছে। লোকসভা ভোটে একসঙ্গে লড়াই করলেও এএপির হাত থেকে দিল্লিকে ছিনিয়ে নেবে কংগ্রেস। দেশের মানুষ রাহুল গান্ধীকে তাদের পরবর্তী নেতা হিসাবে বেছে নিয়েছে। তারাই শেষ কথা বলবে।
অন্যদিকে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী জানিয়েছেন, বিরোধীরা যতই লাফালাফি করুন না কেন দিল্লিবাসী এএপির পাশে রয়েছে। টানা তিনবার জিতে দিল্লিতে জয়ের হ্যাটট্রিক করবে এএপি শিবির। এটা কোনও সাধারণ নির্বাচন নয়। এখানে খারাপের সঙ্গে ভালোর লড়াই চলছে। ফের একবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অরবিন্দ কেজরিওয়াল।
এএপি এবারে দিল্লিতে ৭০ টি আসনের মধ্যে ৫৫টি আসন পাবেই। ২০১৫ সালে এএপি দিল্লিতে ৬৭টি আসন জিতেছিল। ২০২০ সালে এএপির ঝুলিতে এসেছিল ৬২ টি আসন। দিল্লিতে ম্যাজিক ফিগার ৩৬।
সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে সংশয়
যুক্তরাষ্ট্রে আবারও যাত্রীবাহী প্লেন বিধ্বস্ত, সবাই নিহত
দেহটা ছাড়া কোনো কিছুই আমার ছিল না