সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের চলমান পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতের নিরাপত্তা বাড়ানো হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে সেনাবাহিনীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ, র্যাব সদস্যরা সুপ্রিম কোর্ট ও তার আশপাশে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। সুপ্রিম কোর্টে প্রবেশে একাধিক ফটকের বাইরে পুলিশ, র্যাব ও ফটকের ভেতরে সেনা সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জেলায় কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। সুপ্রিম কোর্টের ভিতরে শেখ মুজিবের ম্যুরাল রয়েছে। যে কারণে সতর্কতা হিসেবে সুপ্রিম কোর্টের নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
মাংসের বদলে বারবার ঝোল দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪