সৌদি আরব ও আমিরাত সফরে যাচ্ছেন বিমান বাহিনী প্রধান

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১২ পিএম

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে শনিবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।  শনিবার (৮ ফেব্রুয়ারি) সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের আমন্ত্রণে ৯-১৩ ফেব্রুয়ারি সৌদি আরব সফর করবেন। সফরকালে বিমান বাহিনী প্রধান রয়েল সৌদি এয়ারফোর্সের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন এবং রয়েল সৌদি এয়ারফোর্সের কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত