লাহোরে শেষ ৫ ওভারে ফিলিপস ঝড়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২১ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির জন্য নতুন ভাবে সজ্জ্বিত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রানের ঝড় বইয়ে দিলেন গ্লেন ফিলিপস। শাহিন আফ্রিদি-নাসিম শাহদের তুলোধুনে করে শেষ ৩০ বলে ৮৪ রান তুলেছেন তিনি আর মিচেল স্যান্টনার। এ সময় ১৯ বলে ৫৬ রান করেছেন ফিলিপস একাই। ৭২ বলে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তাতে টস জিতে আগে ব্যাট করা নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩৩০ রান চাপায় পাকিস্তানের ওপর। 

৩৯ রানে ২ উইকেট হারানোর পর কেইন উলিয়ামসন (৫৯) ও ড্যারিল মিচেলের (৮১) ৯৫ রানের জুটিতে ৪০ ওভার শেষে ৫ উইকেএ ২০৭ রানে পৌছায় নিউজিল্যান্ড। পরের ৫ উইভারে ৩৯ রান তোলে তারা। তখন ফিলিপসের সংগ্রহ ছিল ৫২ বলে ৪৩। পরের ২০ বলে ৫৭ রান তুলে সেঞ্চুরিতে পৌছান ফিলিপস। শেষপর্যন্ত ৭৪ বলে ১০৬ রানে অপরাজিত থাকেন তিনি। ৬ বাউন্ডারির পাশাপাশি ৭টি ছক্কা মেরেছেন। 

তার ঝড়ের মুখে শাহিন আফ্রিদি ১০ ওভারে দিয়েছেন ৮৮ রান। নাসিম শাহ'র খরচ হয়েছে ৭৭ রান। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত