দূর থেকে ভালোবাসি

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৩ এএম

প্রেম যখন সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, তখন তা শুধু একটি সম্পর্ক নয়, হয়ে ওঠে এক বিপ্লব। মজুমদার শিমুল পরিচালিত ‘দূর থেকে ভালোবাসি’ ঠিক তেমনই এক গল্প, যেখানে ভালোবাসা সমাজের শেকল ভাঙতে চায়।

নাটকটিতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে তটিনী, যে তার বাবার কারণে সমাজে অবহেলার শিকার। অন্যদিকে শহর ফেরত যুবক ইয়াশ রোহান তার পাশে দাঁড়িয়ে সমাজের কঠোর বাস্তবতার বিরুদ্ধে লড়াই করে।

গ্রামীণ লোকেশন, আবেগময় সংলাপ ও হৃদয়স্পর্শী অভিনয় নাটকটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। বিশেষ করে, ইয়াশের পরিবারের বিরুদ্ধে দাঁড়ানোর দৃশ্যগুলো দর্শকদের আবেগে নাড়া দেবে।

প্রেম, সংগ্রাম ও আত্মত্যাগের এক অনন্য গল্প ‘দূর থেকে ভালোবাসি’ দেখা যাবে ‘কেএস এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত