কাঠগোলাপের বিয়ে

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫৪ এএম

ভালোবাসা দিবসে আসছে ‘কাঠগোলাপের বিয়ে’ শিরেনামে বিশেষ নাটক। স্বপ্নীল চক্রবর্তী ও ফরিদ উদ্দিন মোহাম্মদের গল্পবুননে মীর রাব্বি, আনিকা আইরা, সালমান আরাফাত ও সাইদা ইসলামের অভিনয়ে নাটকটি নির্দেশনা দিয়েছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। কবিতানির্ভর এই গল্পটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে চট্টগ্রামের কাপ্তাই, লিচুবাগান ও রাঙ্গামাটির বিভিন্ন মনোরম স্থানে। মো. কামরুজ্জামানের প্রযোজনায় বিশেষ এই নাটকটি প্রচার হবে কেএস এন্টারটেইনমেন্টের ইউটউব চ্যানেলে। নাটকটি সম্পর্কে প্রযোজক বলেন, ‘আমি সব সময়ই চাই সাহিত্যনির্ভর কাজ করতে। এমন স্ক্রিপ্ট আমার কাছে এলে হাতছাড়া করতে চাই না। নির্মাতা, কলাকুশলী আর শিল্পীরা মিলে চেষ্টা করেছি এই ভ্যালেন্টাইনের সেরা একটা কাজ দর্শকদের উপহার দিতে।’

নির্মাতা ফরিদ উদ্দিন মোহাম্মদ জানান ‘আমি বরাবরই একটু ভিন্নমাত্রার গল্প বলতে চাই। আমার কাজে কবিতা একটি বিশেষ উপাদান হিসেবে থাকে। সংলাপ ও চিত্রনাট্য রচনায়ও আমি খুব সাবধানতা অবলম্বন করেছি। ‘কাঠগোলাপের বিয়ে’ নাটকটি গভীর জীবনবোধ আর হাহাকারের উপাখ্যান বলতে পারেন। প্রতিটা সংলাপ দর্শকদের ভাবাবে, মাঝে মাঝে নিয়ে যাবে ভাবনার এক গভীর গহ্বরে। পুরো কাজটায় প্রেম-পাওয়া আর না পাওয়ার টানাপড়েন ও জীবনদর্শন খুঁজে পাবে দর্শকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত