মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ রবিবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন এই দুই নেতা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে ঢাকা বিমানবন্দর পৌঁছানোর কথা রয়েছে।’
এর আগে, গত ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া তারেক রহমানের প্রতিনিধি হিসেবে লন্ডন থেকে তার কন্যা জাইমা রহমান একই অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন।
‘ধানমন্ডির ৩২ নম্বর একটি অভিশপ্ত বাড়ি’
সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক