ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনে বাস ভাঙচুরের ঘটনায় তথ্য উপাত্ত চেয়ে উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি। রবিবার (৯ ফেব্রুয়ারি) তদন্ত কমিটির সদস্য সচিব পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার হাফিজুর রহমান সাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, গত ২২ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধান ফটকে বাস আটকানো ও শিক্ষার্থী আহতসহ গাড়ি ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ৫ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় এই ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণ ও তথ্য উপাত্ত (লিখিত ভাবে/অডিও-ভিডিও) জমা দিতে আহ্বান করা হয়। প্রত্যক্ষদর্শীদের উপাত্ত ও বিবরণ ৯ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস সময়ে তদন্ত কমিটির সদস্য সচিবের কার্যালয় পরিবহন অফিস ১৩৬ নং কক্ষ বরাবর জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
প্রসঙ্গত, গত ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি বিভাগের ১৩ জন শিক্ষার্থী কুষ্টিয়া শহরের কাউন্টার থেকে এসবি পরিবহনের বাসে ওঠে। পরে তাদের পেছনে কাউন্টারে কথা না বলে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫ জনের মতো শিক্ষার্থীও বাসে ওঠে। তারা বাসে ওঠার প্রায় দশ মিনিট পর বাসের সুপারভাইজার কাউন্টারে কথা বলা ১৩ জনের বাইরে অন্য শিক্ষার্থীদের নেমে যেতে বলেন। পরে এ নিয়ে সুপারভাইজার ও শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের অন্য বন্ধুদের খবর দিলে তারা প্রধান ফটকের সামনে থেকে বাসটি আটক করে। বাস আটক করার সময় মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থী আহত হয়।
চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ও গুলি করে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার লুট
শেরপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল গুঁড়িয়ে দিল ছাত্রজনতা