রুয়েট অ্যালামনাই অ্যায়োসিয়েশনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) সংগঠনের জরুরি সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় ইঞ্জিনিয়ার মো. মহসিন আলীকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে সদস্যসচিব করা হয়েছে।
এছাড়াও কমিটিতে ৩৩ জন উপদেষ্টা, ১২ জন যুগ্ম-আহ্বায়ক, ১ জন অর্থ সচিব, ১২ জন যুগ্ম-সদস্য সচিব ও ৬৫ জনকে বিভিন্ন উপ-কমিটির সদস্য করা হয়েছে।
