প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধিদল। বৈঠক করতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান তারা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এছাড়া দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রবমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত