এপ্রিলে বাংলাদেশে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৫ পিএম

আগেই ঠিক ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আসবে জিম্বাবুয়ে। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী এপ্রিল মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। সিলেট-চট্টগ্রামে হবে দুই টেস্ট। 

সূত্র জানিয়েছে, সফর শুরু হবে সিলেটে, যেখানে এপ্রিলের মাঝামাঝি গড়াবে প্রথম টেস্ট। এরপর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামে।

চার বছর পর বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। সেই সফরে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরেছিল তারা। চার বছর পর আবার বাংলাদেশের মাটিতে লাল বলের ক্রিকেটে ফিরছে দলটি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিলের কারণ এখনো স্পষ্ট নয়, তবে দুই বোর্ডের সমঝোতার ভিত্তিতেই এই পরিবর্তন করা হয়েছে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত