ঢাকা উত্তর সিটির প্রশাসক হলেন মোহাম্মদ এজাজ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৯ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ।

তাকে আগামী এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়।

আজ বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এজাজকে নিয়োগ দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত