খুলনা মহানগর বিএনপির সম্মেলন ২৪ ফেব্রুয়ারি

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম

খুলনা মহানগর বিএনপির সম্মেলন আগামী ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে । সম্মেলন সফল করতে ২১টি উপ কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে নগরীর  একটি অভিজাত হোটেলে মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। 

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, ফকরুল আলম, স. ম. আ. রহমান, বেগম রেহেনা ইসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, অ্যাড. শেখ মোহাম্মদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, শেখ জাহিদুল ইসলাম, সাহিনুল ইসলাম পাখি,  এ্যাড. মাসুম রশিদ, বিপ্লবুর রহমান কুদ্দুস,  সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, অ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, নাজির উদ্দিন নান্নু, আহসান উল্লাহ বুলবুল,  শেখ জামাল উদ্দিন,  আফসার উদ্দিন, নাসির খান, আলমগীর হোসেন, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, জাহিদুল হোসেন, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা,যুবদলের আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল, স্বেচ্ছাসেবক দলের মিরাজুল ইসলাম মিরাজ, ইস্তিয়াক আহমেদ ইস্তি, কৃষকদলের আক্তারুজ্জামান সজীব তালুকদার,  জাসাসের ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, কাজী জলিল, শ্রমিকদলের দ্বীন মোহাম্মদ,  আলমগীর হোসেন তালুকদার প্রমূখ।

উল্লেখ্য, ২০২১ সালের ৯ ডিসেম্বর ৩ সদস্যের আহবায়ক কমিটি এবং ২০২২ সালের ১ মার্চ ৭১ সদস্যের পুর্নাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত