ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট’ প্রমাণিত হওয়ায় ভারত সরকার অবিলম্বে তাকে বাংলাদেশের কাছে ফেরত দেবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রকাশিত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, জাতিসংঘের যে পর্যবেক্ষণ কমিটি এসেছিলেন, তাদের যে রিপোর্ট সেই রিপোর্টকে আমি ধন্যবাদ জানাতে চাই. তারা সঠিকভাবে বলেছেন একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সমস্ত হত্যাকাণ্ডগুলো ঘটেছে। যে গণহত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে এবং যত মানবাধিকার লঙ্ঘন যা কিছু হয়েছে সব তার নির্দেশে এখানে হয়েছে। গণতন্ত্রকে ধবংস করে দেওয়া, ইনস্টিটিউশগুলোকে ধ্বংস করে দেওয়া। আজকে সেটাই রিপোর্টে এসেছে যে তার নির্দেশেই হয়েছে।
তিনি বলেন, এটা প্রমাণিত হয়ে গেছে হাসিনা একজন ফ্যাসিস্ট এবং তিনি এদেশের মানুষের ওপর অত্যাচার করেছেন, নির্যাতন করেছেন, হত্যা করেছেন এবং ভারত সরকার তাকে (শেখ হাসিনা) বাংলাদেশ সরকারের হাতে ফেরত দেবে। তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে...তাকে এবং তার সহযোগী যারা ছিল তাদের সবাইকে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।
তিনি আরও উল্লেখ করেন, এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্য যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আজ উঘাটন হয়েছে। প্রবলেমটা হচ্ছে, জাতিসংঘ যখন বলে তখন আমরা সেগুলো সবাই বিশ্বাস করি। যখন আমরা রাজনৈতিক দলগুলো বলি তখন অনেকেই বিশ্বাস করতে চায় না।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখা যাবে না যেসব তারকাদের
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ