বয়স কোনো বাধা নয়। প্রবল ইচ্ছাশক্তিই মানুষকে এগিয়ে নেয়। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বি ইউনিটের ভর্তি পরীক্ষায় আগত তৌহিদুর রহমান তপু যেন সে কথাই মনে করিয়ে দিলেন। তপুর বয়স ৪৫ বছর।
জবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও আইন অনুষদের ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ভর্তি পরীক্ষা দিতে এসে দেশ রূপান্তরের ক্যামেরাবন্দি হন তপু।
নওগাঁ জন্মগ্রহণ করেন তিনি। সেখান থেকেই এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরীক্ষা দিতে এসে বলেন, ‘আমি অনেক দিন মানসিকভাবে অসুস্থ ছিলাম। গত বছর এইচএসসি পাশ করি। আজ পরীক্ষা দিতে এসেছি। আমার ইংরেজির প্রস্তুতি তেমন ভালো না। তাও চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘যদি এবছর জবিতে চান্স না হয়, সুযোগ থাকলে আবার পরীক্ষা দিব।’
টাঙ্গাইলে ইভটিজিংয়ের শিকার নারী সমন্বয়ক