গত ২৪ ঘণ্টায় সারা দেশে অপারেশন ডেভিল হান্টে আরও ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, গত একদিনে অপারেশন ডেভিল হান্টে ৪৭৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৮৭০ জনসহ মোট ১ হাজার ৩৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে ২০ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল ছাড়াও ২টি ম্যাগজিন, ৩টি ছুরি, ২টি রামদা ও ৩টি হাতুড়ি জব্দ করা হয়েছে।
সবশেষ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ৫০৯ জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও
মিলাদের মিষ্টি খেয়ে হাসপাতালে ভর্তি ১২