ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাওয়ার সময় এক নারী ও এক যুবককে আটক করেছে বিজিবি। বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মো. ইমতিয়াজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মো. বাপ্পি ইসলাম (২৮) ও একই এলাকার মৃত শহীদুল ইসলামের স্ত্রী মোছা. সুমি বেগম (৩৩)।
বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মো. ইমতিয়াজ জানান, ফকিরমোড়া বিওপি ক্যাম্পের টহলদল হীরাপুর নামক স্থান থেকে ওই দু’জনকে আটক করে। তারা চিকিৎসার জন্য অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলো। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
আ. লীগ নেতা হয়ে গেলেন বিএনপি