দেশের উদীয়মান ক্রিকেটারদের দক্ষতা বিকাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ কর্মসূচি ‘টাইগার্স ক্যাম্প’ শুরু হচ্ছে আজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ক্যাম্পে ভবিষ্যৎ জাতীয় দলের সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুত করা হবে।
প্রথম পর্ব চলবে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, যেখানে ক্রিকেটারদের কারিগরি, কৌশলগত ও শারীরিক সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হবে। ক্যাম্পের দায়িত্বে থাকছেন বিসিবির কোচ সোহেল ইসলাম।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ক্যাম্প নিয়ে সোহেল ইসলাম বলেন, 'আজ থেকে ক্যাম্প শুরু করছি। এটি সংক্ষিপ্ত সময়ের জন্য হবে, কারণ প্রিমিয়ার লিগ আসন্ন। আমরা চাই ক্রিকেটাররা যত বেশি সম্ভব ম্যাচ খেলুক। লিগের পর পরিস্থিতি বিবেচনা করে আমরা আবার সিদ্ধান্ত নেব।'
এই ক্যাম্প জাতীয় দলের পরবর্তী খেলোয়াড়দের গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানই থাকছে বিপিএলে: বিসিবি সভাপতি