সান্তোসে ফিরেই নিজের ফিটনেস নিয়ে বেশ মনোযোগী নেইমার। শনিবার সকালে ক্লাবের নির্ধারিত অনুশীলনের আগে নিজের বাড়ির জিমে আলাদা অনুশীলন করেছেন ব্রাজিলিয়ান তারকা।
সান্তোসের সান্তা তেরেজিনহা এলাকায় নতুন ঠিকানায় বসেই মাসল স্ট্রেংদেনিং ও ফিটনেস ট্রেনিং করেছেন তিনি। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, 'পরিশ্রম'।
স্থানীয় সময় শনিবার বিকেলে দলের মূল অনুশীলন হয়েছে সিটি রেই পেলেতে। যেখানে নেইমারসহ পুরো দল অংশ নিয়েছে। এরপরই তারা রবিবার আগুয়া সান্তার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিবে।
স্থানীয় সময় রবিবার রাত ৮:৩০টায় (ব্রাসিলিয়া সময়) ভিলা বেলমিরোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের মাত্র তিনটি ম্যাচ বাকি থাকায়, কোয়ার্টার-ফাইনালে যেতে হলে জয়ের বিকল্প নেই। নেইমার এই ম্যাচকে ‘ফাইনাল’ হিসেবে দেখছেন এবং শুরুর একাদশে থাকবেন।
বিদেশি নয়, দেশীয় প্রতিষ্ঠানই থাকছে বিপিএলে: বিসিবি সভাপতি