একজন গোলকিপারের মূল কাজ হলো প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে নিজ দলের গোলবার অক্ষুণ্ন রাখা। তবে গোল করানোর কীর্তিও আছে গোলকিপারদের। তেমনই একটি রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান তারকা গোলকিপার এডেরসন মোরায়েস।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ইতিহাসে গোলকিপার হিসেবে সর্বোচ্চ অ্যাসিস্ট করার রেকর্ড গড়েছেন এডেরসন।
শনিবার ইপিএলে ম্যানসিটি ৪-০ গোলে হারায় নিউক্যাসলকে। এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বোচ্চ ৬ গোলে অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন সিটির গোলকিপার এডেরসন।
ম্যাচের ১৯ মিনিটে মারমুশ প্রথম গোল করেন। অ্যাসিস্টটি এডেরসনের। নিজেদের বক্সের বেশ বাইরে থেকে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই বল ধরেই গোল করেন মারমুশ। এই মৌসুমে এটি এডেরসনের তৃতীয় অ্যাসিস্ট, সব মিলিয়ে ছয় নম্বর।
প্রিমিয়ার লিগ ইতিহাসে এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি (৫) গোলে অ্যাসিস্টের রেকর্ড ছিল গোলকিপার পল রবিনসনের।রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে।
সাবিনাদের বিদ্রোহের অবসান, ফিরবে ক্যাম্পে - দাবি কিরণের
মোহামেডানের ক্রিকেটার তামিম এবার গুলশানের মালিকও