২৮ ফেব্রুয়ারি রাজধানীতে বগুড়া ফেস্ট-২০২৫

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি রাজধানীর বনানীতে প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘বগুড়া ফেস্ট-২০২৫’। আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এ উৎসব নিয়ে গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। আয়োজকরা জানান, বগুড়া জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি ঐতিহ্যবাহী জেলা। ঢাকায় বসবাসরত বগুড়ার সাংবাদিক, সাহিত্যিক ও শিল্পীদের উদ্যোগে এ উৎসব আয়োজন করা হচ্ছে। ঢাকার বগুড়ার সাংবাদিক, সাহিত্যিক, শিল্পীদের নিয়ে গঠিত এ সংগঠন প্রথমবারের মতো এ ফেস্ট আয়োজন করতে যাচ্ছে। ফেস্টে বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণিজন সংবর্ধনা, আলুঘাঁটি, দই উৎসবসহ নানা লোকজ আয়োজনে সমৃদ্ধ থাকবে বলে আয়োজকরা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত