ঢাকা-সিলেট মহাসড়কে একটি প্রাইভেটকারে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে নবীগঞ্জ উপজেলার জনতার বাজার সংলগ্ন গজনাইপুর নামকস্থানে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
নবীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. সাজিদুর রহমান জানান, সকাল সাতটার দিকে ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে পৌঁছে মহাসড়কের উপর রাখা প্রাইভেটকারে আগুন জ্বলতে দেখা যায়। পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়।
তিনি আরও জানান, কারের ভেতরে গ্যাস সিলিন্ডার অক্ষত ছিল। গাড়িতে চালক, যাত্রী বা কোনো জিনিসপত্র পাওয়া যায়নি।
৪ দিনে রাশমিকা-ভিকির সিনেমার আয় ২৭৩ কোটি টাকা