আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০১ পিএম

পূর্বাঞ্চল রেলপথের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ৫৭ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সোমবার রাত ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের একটি টিম স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী কনটেইনারের বগির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় গাজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কনটেইনার ট্রেনের বগির নিচে বিশেষ কৌশলে পলিথিনে লুকানো অবস্থায় ৫৭ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি। তিনি আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল ট্রেন দিয়ে মাদক যাচ্ছিল। বিষয়টি তদন্ত পর্যায়ে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত