রাত পোহালেই পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে বসছে এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগেই তর্ক-বিতর্ক চলছে। কারা হবে চ্যাম্পিয়ন, কে হবে বাজিরঘোড়া? কোন চার দল খেলবে সেমিফাইনাল? এসব নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে আলোচনা। এ আলোচনায় যুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার, ক্রীড়া সাংবাদিক ও বলিউড তারকারাও।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের ইউটিউব চ্যানেলে আজ ভোরে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে সাবেক ক্রিকেটার মাইকেল ভন বীরেন্দর শেবাগ, দীনেশ কার্তিক, মুরালি কার্তিক, জহির খান, লেখক জয় ভট্টাচার্য, বলিউড অভিনেত্রী সায়েমি খের। তারা বেশিরভাগই বাজিরঘোড়া হিসেবে আফগানিস্তানকে দেখছেন। তবে ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার মুরালি কার্তিক এক্ষেত্রে ব্যাতিক্রম। তিনি ফাইনালিস্ট হিসেবে ভারত ও বাংলাদেশকে দেখছেন।
ক্রিকবাজের ঐ ২ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে তিনি প্রথমে বাজিরঘোড়া হিসেবে বাংলাদেশকে রাখেন। নাজমুল হোসেন শান্তদের বিপজ্জনক দল হিসেবে উল্লেখ করেন। তারপর রাখেন সেমিফাইনালিস্ট হিসেবে। শেষে ফাইনালেও রাখেন ফিল সিমন্সের শিষ্যদের। তিনি ছাড়া আর কেউ অবশ্য বাংলাদেশের নাম উচ্চারণ করেননি। ভিডিওতে কথা বলা বেশিরভাগ আফগানিস্তানকে রেখেছেন বাজিরঘোড়া হিসেবে।
বীরেন্দর শেবাগ বাজিরঘোড়া বলার পাশাপাশি সেমিফাইনালিস্ট হিসেবেও নাম রাখেন আফগানদের। তবে দীনেশ কার্তিক বাজিরঘোড়া বললেও শেষ চারে তাদেরকে রাখেননি। মাইকেল ভনও কথা বলেছেন একই সুরে। অভিনেত্রী সায়েমি খেরও হেটেছেন তাদের পথেই। ক্রীড়া সাংবাদিক হার্শা ভোগলে ও লেখক জয় ভট্টাচার্য বাজিরঘোড়া হিসেবে দেখছেন দক্ষিণ আফ্রিকাকে।
নান্নু অধ্যায় শেষ, বিসিবির সিদ্ধান্তের অপেক্ষা