সিটিজেনস ব্যাংকের ডিএমডি হলেন মোস্তাফিজ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১ এএম

মো. মোস্তাফিজুর রহমান সিটিজেনস ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন। সিটিজেনস ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়ার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৭ সালে ঢাকা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে চাকরি জীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, যমুনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন বিভাগে এবং বিভিন্ন শাখায় একনিষ্ঠার সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মোস্তাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) সম্পন্ন করেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত