বিটনিকের নতুন সিইও মীর শাহাদৎ হোসেন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫২ এএম

বিটনিক মার্কেটিং কমিউনি-কেশনস লিমিটেডের কো-ফাউন্ডার ও সিইও হিসেবে যোগ দিয়েছেন মীর শাহাদৎ হোসেন। মীর শাহাদৎ হোসেন সর্বশেষ ইমামি বাংলাদেশ লিমিটেডের হেড অব মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্র্যান্ড স্ট্র্যাটেজিস ও বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপমেন্ট উদ্যোগে নেতৃত্ব দেন।

এর আগে তিনি ম্যারিকো, জিএসকে এবং ইউনিলিভার বাংলাদেশের মতো বহুজাতিক কোম্পানিতে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডিজিটাল ট্রান্সফরমেশনস, মিডিয়া স্ট্রাটেজিস, এবং কনজ্যুমার ইনসাইটস ইনিশিয়েটিভে নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া সিরিয়াস মার্কেটিং অ্যান্ড সোশ্যাল রিসার্চে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত