আবাহনীর প্রাক্তন হকি, ফুটবল খেলোয়াড় ও কর্মকর্তা মো. হোসেন নাঈম গতকাল মঙ্গলবার দীর্ঘদিন অসুস্থতার পর মোহাম্মদপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। হোসেন নাঈম ১৯৭২, ১৯৭৩ সালে আবাহনীর হয়ে ফুটবল খেলেছেন। ১৯৭৩ সাল থেকে ক্লাবটির হয়ে নিয়মিত হকি খেলতেন। তার মৃত্যুতে আবাহনী পরিবার গভীর শোক জানিয়েছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
×
