ফ্রান্সে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে এক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকাডুবির খবর পেয়ে ফরাসি নৌবাহিনীর চার্টার উদ্ধার জাহাজ ঘটনাস্থলে গিয়ে ৭০ জন অভিবাসীকে উদ্ধার করে। গত শনিবার কালে উপকূলে এ ঘটনা ঘটে।
ফ্রান্সের চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া অভিবাসীদের অর্ধেকেরই লাইফ জ্যাকেট ছিল না। দুর্ঘটনার পর তাদের দায়িত্ব দেওয়া হয় বুলন সুর মের অঞ্চলের মেরিটাইম মেডিকেল টিমকে। আহতদের মধ্যে দুইজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়, যাদের মধ্যে একজনকে হেলিকপ্টারে করে কালে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। অপর ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে।
জানা গেছে, অবৈধ পারাপারের সংখ্যা বাড়ছে সাম্প্রতিক সময়ে চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা বেড়েছে। গত সপ্তাহে অসংখ্য অভিবাসী ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ফরাসি উপকূল থেকে চ্যানেল পার হয়ে ৩৬ হাজার ৮১৬ জন মানুষ যুক্তরাজ্যে পৌঁছেছেন যা ২০২৩ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি। ফ্রান্স সরকার নানা উদ্যোগ নেওয়ার পরও অভিবাসীরা এই ঝুঁকিপূর্ণ যাত্রা থেকে পিছিয়ে আসছেন না। ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ততম শিপিং রুট। এতে ছোট নৌকা নিয়ে পাড়ি দেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। নিয়মিত দুর্ঘটনার খবর পাওয়া যায়, যেখানে প্রাণ হারান অনেক অভিবাসী। অবৈধ অভিবাসন ঠেকাতে যুক্তরাজ্যও তৎপর। চ্যানেলজুড়ে অভিবাসীদের পারাপার বন্ধে ফ্রান্সের সঙ্গে যুক্তরাজ্যের সহযোগিতা চুক্তি রয়েছে। তবুও চ্যালেঞ্জ রয়ে গেছে।
আজকের নামাজের সময়সূচি (১৯ ফেব্রুয়ারি)
একনজরে আজকের দেশ রূপান্তর (১৯ ফেব্রুয়ারি)