আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বুধবার রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে তারুণের উৎসবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচন করা এখন অবান্তর। শুধু নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, ‘পুলিশকে জনবান্ধব করতে কাজ করছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা করছে তাদের শাস্তির আওতায় আনা হবে।’
উপদেষ্টা আসিফ আরও জানান, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে চায় অন্তর্বর্তী সরকার। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
রামদা দিয়ে ছাত্রদের ওপর হামলা চালানো যুবদল নেতা বহিষ্কার
ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ