হিমেনেজের কপাল মন্দ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪৬ পিএম

ফরোয়ার্ড সান্তিয়াগো হিমেনেজের কপাল মন্দ। এসি মিলান ও ফিয়েনুর্দের ম্যাচে গোল করলেন। তবে সাবেক ক্লাবের বিপক্ষে গোল বলে করেননি উদযাপন। ম্যাচও হারেনি তার দল। তবু নিলেন বিদায়। আর বিদায়ের সময় হয়তো মনে মনে ভাবছেন আগের ক্লাবে থেকে গেলেই তো ভালো হতো!

বিষয়টি একটু ব্যাখা করা যাক। এই মৌসুমের শুরুতে ফিয়েনুর্দে ছিলেন হিমেনেজ। এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে ক্লাবটির হয়ে গোলও করেন তিনি। তবে গেল ৩ ফেব্রুয়ারি ক্লাব পরিবর্তন করে এসি মিলানে যোগ দেন।

দ্বিতীয় লেগে ৩৬ সেকেন্ডে গোল করে মিলানকে এগিয়ে দেন হিমেনেজ। তবে ৭৩ মিনিটে সমতায় ফেরে ফিয়েনুর্দ। শেষ পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে প্রথম লেগে হেরেছিল মিলান। তাই দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় মিলানকে।

আর ফিয়েনুর্দ ১৯৭৪ সালের আবারও উঠেছে ইউরোপসেরা ক্লাব টুর্নামেন্টের শেষ ষোলোতে। তাই হিমেনেজ মনে মনে আফসোস করতেই পারেন!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত