শনিবার ঢাকায় শুরু হচ্ছে ত্রয়োদশ যাকাত ফেয়ার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম

নতুন বাংলাদেশ বিনির্মাণে যাকাত প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী যাকাত মেলা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাকাত ফেয়ার ২০২৫ আয়োজনের ঘোষণা দেন মেলা আয়োজন কমিটির আহ্বায়ক ড. আবদুল মজিদ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য মেলাটি উন্মুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আয়োজকরা জানান, শনিবার সকাল ১১টায় রাজধানীর গুলশান তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের (সিজেডএম) উদ্যোগে ২২ ও ২৩ ফেব্রুয়ারি (শনি ও রোববার) অনুষ্ঠিত হবে ত্রয়োদশ যাকাত মেলা।

সংবাদ সম্মেলনে মেলা আয়োজন কমিটির আহ্বায়ক আবদুল মজিদ বলেন, ‘আমরা মনে করি জুলাই বিপ্লবের পর দেশের জনগণের মধ্যে একটি বৈষম্যহীন, দারিদ্রমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা রূপায়নে যাকাত একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। সঠিকভাবে যাকাত দিলে শুধু অভাবীদের সহায়তা করা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলা হয়, যাতে তারা ভবিষ্যতে দাতা হতে পারে।’

তিনি আরও বলেন, ‘যাকাত হচ্ছে একটি আন্দোলন, যা দিয়ে দেশ থেকে পুরোপুরি দারিদ্র দূরীকরণ সম্ভব, আর এটি করতে গেলে দরকার সিজেডএমের মতো আরও অনেক প্রতিষ্ঠান। প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনার এই আন্দোলন ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ এর স্বপ্ন নিয়ে কাজ করছে সিজেডএম।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত