মশা ধরতে পারলেই মিলবে অর্থ পুরস্কার! 

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ পিএম

ফিলিপাইনে ডেঙ্গুর উপদ্রব কমাতে অভিনব এক পন্থা নিয়েছে দেশটির সরকার। জীবিত অথবা মৃত মশা ধরে দিতে পারলেই মিলবে নগদ অর্থ পুরস্কার। দেশটির রাজধানী ম্যানিলার মধ্যাঞ্চলীয় এলাকার একটি শহরে ডেঙ্গু প্রতিরোধে অভিনব এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ম্যানিলার বালজাই অ্যাডিশন হিলস দেশ এলাকার জানিয়েছেন, প্রতি পাঁচটি মশার জবা দেওয়া হবে এক পেসো (যা প্রায় দুই মার্কিন সেন্টেরও কম)। 

সম্প্রতি ফিলিপাইনে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। সম্প্রতি বারাঙ্গাই এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরই সেখানে এ কার্যক্রম শুরু হয়। অন্তত এক মাস এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মশার লাভী ধরলেও মিলবে পুরস্কার। জীবিত মশা আলট্রাভায়োলেট লাইট দিয়ে ধ্বংস করা হবে। এ পর্যন্ত ২১ জন পুরস্কারের জন্য আবেদন করেছেন। আবেদনকারীরা ৭০০টি মশা ও লার্ভা জমা দিয়েছেন বলে জানান সেরনাল। 

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসনের উদ্যোগের প্রশংসা করছে তারা। তবে এ ধরনের পরিকল্পনার কার্যকারিতা নিয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। ডিওএইচ জানিয়েছে, আমরা সংশ্লিষ্ট সবাইকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রমাণিত পদ্ধতি অনুসরণের আহ্বান জানায়। 

তবে এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে স্থানী কর্তৃপক্ষ। এ বিষয়ে সেরনাল বলেন, আমরা সমালোচনার বিষয়টি জানি। সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আমরা কিছু না করে বসেও থাকতে পারি না। বারাঙ্গাই অ্যাডিশন হিলস এলাকায় প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করেন। সম্প্রতি সেখানে ৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। 

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছর ১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে ২৮ হাজার ২৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের তুলনায় ৪০ শতাংশ বেশি। কর্তৃ পক্ষ বাড়ি ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, দীর্ঘ পোশাক পরা ও মশার কামড় থেকে বাঁচাতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত