তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বিশ্ব খুব বেশি দূরে নেই। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মিয়ামিতে এফআইআই প্রায়োরিটি সামিটে বক্তৃতা করার সময় ট্রাম্প এমন মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, অবশ্য আমি এই ধরনের কোনো যুদ্ধ ঘটতে বাধা দেব। কিন্তু বাইডেন সরকার আর এক বছর ক্ষমতায় থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন।
বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে যুক্তরাষ্ট্র তাতে অংশ নেবে না বলেও আশ্বাস দিয়ে তিনি জানান, তার নেতৃত্ব এমন কিছু হতে দেবে না। অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে তার এমন অনুমানের কারণ কী, সেই ব্যাখ্যা দেননি ট্রাম্প।
বর্তমানে বিশ্বের বিভিন্ন অংশে চলমান যুদ্ধ বন্ধ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, অর্থহীন চলমান যুদ্ধগুলোকে আমরা থামাতে চলেছি। আগামী দিনে অন্য যে কারও চেয়ে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। যদি যুদ্ধ হয়, তবে কেউ আমাদের কাছে ঘেঁষতে পারবে না। যদিও আমি মনে করি তেমন কিছু হবেই না।
এ সময় নিজের দূরদৃষ্টির প্রশংসা করেন ট্রাম্প। উদাহরণ হিসেবে তিনি তার ঘনিষ্ঠ বিশ্বের ধনকুবের ইলন মাস্কের মন্তব্যকে উদ্ধৃত করেন। তিনি বলেন, ইলন বলেছেন- ইউক্রেন নিয়ে প্রেসিডেন্টের যে ধারণা, তা একদম ঠিক। এটা দুঃখের যে বহু বাবা-মা তাদের সন্তানদের হারালেন আর বহু সন্তান তাদের বাবা-মাকে হারালেন।
প্রসঙ্গত গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ বলে আখ্যায়িত করেছিলেন ট্রাম্প। হুঁশিয়ারির সুরে সেদিন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কি সরে না দাঁড়ালে তার কোনও দেশে ঠাঁই হবে না!
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
‘জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না’