কালিয়াকৈর

নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক যুবক নিহত হয়েছেন। এ সময়  আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বড়ইবাড়ি কুটামনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ (২৪) কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের নাবিরবহ এলাকার ছানোয়ার হোসেনের ছেলে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ি এলাকায় বৃহস্পতিবার বড়ইবাড়ি এ.কে.ইউ ইনস্টিটিউট স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের পর ওই প্রতিষ্ঠানের উদ্যোগে সন্ধ্যায় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। ওই কনসার্ট দেখে সাহেদ ও তার অপর বন্ধু হিমেল ও কাওসার মোটরসাইকেলযোগে বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে রাতে সফিপুর-পাইকপাড়া আঞ্চলিক সড়কের বড়ইবাড়ি কুটামনি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে লেগে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তারা তিন বন্ধু ছিটকে পড়েন।

এ দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা কেপিজি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাহেদ মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অপর দুই বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে পাঠানোর হয়েছে। 

স্থানীয় ইউপি সদস্য জাবেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার জুমার নামাজের আগে নিহত সাহেদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত