পটুয়াখালীর বাউফলে ‘অপারেশন ডেভিল হান্টে’ আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বাউফল পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. বেল্লাল হোসেন তালুকদার, কালাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. ফকরুল ইসলাম ফোরকান ও নিষিদ্ধঘোষিত সূর্যমণি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইমরান ব্যাপারী।
২০১৩ সালে বিএনপির অবরোধ কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাদের পটুয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
এ বিষয়ে বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ডেভিল হান্ট অভিযানে তাদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গণতান্ত্রিক শক্তিকে সার্বক্ষণিক সজাগ থাকতে বললেন তারেক রহমান
মহাসড়কে বাস-মাইক্রোবাস যাত্রীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা