চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একাদশে ছিলেন না হেনরিখ ক্লাসেন ও ট্রিস্টান স্টাবস।
শুক্রবার করাচিতে অনুষ্ঠিত ম্যাচে ক্লাসেনকে দলের বাইরে রাখার কারণ ব্যাখ্যা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।
সংস্থাটি জানায়, 'বাঁ হাতের কনুইয়ে সফট টিস্যু ইনজুরির কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই ইনফর্ম ব্যাটারকে বিশ্রামে রাখা হয়েছে।'
স্টাবস না থাকাটা বড় চমক নয়, কারণ তিনি প্রথম একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে তেমন এগিয়ে ছিলেন না। তবে ক্লাসেনের অনুপস্থিতি দলকে কিছুটা হলেও ভাবিয়েছে।
রিকেলটনের সেঞ্চুরি, মার্করামের ঝড়ো ফিনিশে প্রোটিয়াদের রান পাহাড়