ওমরাহ শেষে দেশে ফিরলেন লুৎফুজ্জামান বাবর

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দেশে ফিরেছেন। আজ শুক্রবার দুপুরে পবিত্র ওমরাহ পালন ও চিকিৎসা শেষে থাই এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে গত ৩০ জানুয়ারি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন লুৎফুজ্জামান বাবর। দুবাইতে যাত্রা বিরতির সময় অসুস্থ হয়ে পড়লে সেখানের হাসপাতালে চিকিৎসা নেন। এরপর সৌদি আরব যান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত