ফ্রান্সে এক চিকিৎসকের বিরুদ্ধে ৩০ বছরেরও বেশি সময় ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। চিকিৎসা নিতে আসা অন্তত ২৯৯ রোগীকে ধর্ষণ অথবা যৌন নিপীড়ন করেছেন তিনি। অভিযোগ ওঠা ওই চিকিৎসকের নাম জো লু স্কোয়ারেনক। ৭৪ বছর বয়সী এ চিকিৎসকের বিরুদ্ধে ১১১টি ধর্ষণ এবং ১৮৯টি যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নিপীড়িত রোগীদের মধ্যে অধিকাংশই শিশু।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ভুক্তভোগীদের মধ্যে ২৫৬ জনই শিশু, যাদের বয়স ১৫ বছরের কম। বেশিরভাগ রোগীকে তিনি অচেতন অবস্থায় যৌন নিপীড়ন করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে প্রথমবারের মতো এক কিশোরী অভিযোগ করলে তার বিরুদ্ধে শুরু হয় তদন্ত। ফরাসি পুলিশ জানায়, তার বাড়িতে অভিযানে একটি ইলেকট্রনিক ডায়েরি উদ্ধার করা হয়। এ ডায়েরিতে প্রায় তিন দশক ধরে শত শত রোগীর ওপর তার ধর্ষণ এবং যৌন নির্যাতনের বিবরণ লিখে রাখতেন তিনি।
