রিকেলটনের সেঞ্চুরিতে জয়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ এএম

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল করাচিতে উড়ন্ত শুরুর পর প্রোটিয়াদের পুঁজি সাড়ে ৩০০ পেরোবে মনে হলেও শেষ পর্যন্ত তা হয়নি। রায়ান রিকেলটনের প্রথম সেঞ্চুরিতে ভর করে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেট হারিয়ে ৩১৫ রান করে। জবাব দিতে নেমে আফগানরা অল আউট হয় ২০৮ রানে। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১০৭ রানে।

ক্যারিয়ারের সপ্তম ওয়ানডেতে প্রথম সেঞ্চুরির স্বাদ পাওয়া রিকেলটনের ১০৩ রানের ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা।  চ্যাম্পিয়নস ট্রফিতে সেঞ্চুরি করা পঞ্চম প্রোটিয়া ক্রিকেটার তিনি। আগের চারজন হার্শেল গিবস, গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস ও হাশিম আমলা। আন্তর্জাতিক ক্রিকেটে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেলেন রিকেলটন। গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ২৫৯ রানের ইনিংস খেলেছিলেন। প্রোটিয়াদের ইনিংসে কাল তিনটি ফিফটি এসেছে অধিনায়ক বাভুমা (৫৮), মার্করাম (৫২*) ও ডুসেনের (৫২) ব্যাটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত