ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম স্বীকার করেছেন যে এভারটনের কোচ ডেভিড ময়েস তার চেয়ে ভালো কাজ করছেন। আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গুডিসন পার্কে এভারটনের মুখোমুখি হবে ইউনাইটেড।
ময়েস দায়িত্ব নেওয়ার পর থেকেই এভারটনের পারফরম্যান্সের দিক দিয়ে উন্নতি করেছে। অন্যদিকে, ইউনাইটেডের হয়ে আমোরিম ১৪ ম্যাচে মাত্র ৪টি জয় পেয়েছেন।
আমোরিম বলেন, ‘ডেভিড ময়েস আমার চেয়ে ভালো কাজ করছেন, বিষয়টি খুবই সহজ। এভারটনের খেলোয়াড় এবং তাদের কোচকে কৃতিত্ব দিতে হবে।’
তবে তিনি মনে করেন, একটি জয়ই দলকে ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস এনে দিতে পারে। তিনি বলেন, ‘যদি আমরা এভারটনের বিপক্ষে জিততে পারি, তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে।’
ইউনাইটেড দলে কিছু ইনজুরি সমস্যা থাকলেও লেনি ইয়োরো, ক্রিশ্চিয়ান এরিকসেন ও ম্যানুয়েল উগার্তে এ ম্যাচে ফিরছেন। তবে আমাদ দিয়ালো, কোবি মেইনু, টবি কোলিয়ার, মেসন মাউন্ট, লিসান্দ্রো মার্তিনেজ ও লুক শ’র ইনজুরি এখনও সমস্যা হয়ে আছে।
‘পাকিস্তান দুর্বল, ভারতের ধারেকাছেও নেই’
লিভারপুল-সিটি দ্বৈরথের নতুন রূপ