বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালের বার্ষিক সভা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেডের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি রাজধানীর রামপুরাস্থ হাসপাতাল ভবনে এ সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি হাবিবুল্লাহ হাবিব। হাসপাতালের পরিচালক ও শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৪-২৫ অর্থ বছরের হিসাব অনুমোদন করা হয়। আগামী ৫ বছরের জন্য হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মনোনীত হন রাজনৈতিক বিশ্লেষক ও বিএসএম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ। এ ছাড়াও চেয়ারম্যান হয়েছেন হাবিবুল্লাহ হাবিব এবং নির্বাহী পরিচালক মনোনীত হন রেজাউল হক রেজা। 

উল্লেখ্য, বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতাল লিমিটেড জেনারেল হাসপাতাল একটি পূর্ণাঙ্গ এবং মানবিক হাসপাতাল। হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সজ্জিত চারটি অপারেশন থিয়েটার, পরীক্ষা-নিরীক্ষার জন্য আধুনিক ল্যাব, ফার্মেসি, ইমার্জেন্সি ও আইসিইউ সুবিধা আছে। বার্ষিক সাধারণ সভায় বক্তারা হাসপাতালে তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত