বাংলাদেশের ব্যাটিং ধসকে ‘দুর্ঘটনা’ বললেন নির্বাচক রাজ্জাক 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৩ পিএম

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়কে ‘দুর্ঘটনা’ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। বাংলাদেশের ব্যাটিং লাইনআপ এভাবে ধসে পড়ার মতো নয় বলে মনে করেন তিনি।  ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটা ম্যাচ হয়ে গেছে, ৫ উইকেট পড়ে গেছে। এটা না টেনে বেড়ানোই ভালো। এটা একটা দুর্ঘটনা। আমাদের টপ অর্ডার ওয়ানডেতে এরকম নয়।’ 

ভারতের বিপক্ষে বাংলাদেশের ইনিংসের শুরুতেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল। তবে তাওহীদ হৃদয় ও জাকের আলীর ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ে ওঠে। শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় পায় ভারত। মুশফিকুর রহিমের বাজে ফর্ম নিয়েও চিন্তিত নন রাজ্জাক। তিনি বলেন, ‘একটা ম্যাচ খারাপ করা মানেই দুশ্চিন্তার কিছু নেই। এটা যে কারও হতে পারে।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। এই ম্যাচের ফলাফল সেমিফাইনালে ওঠার সম্ভাবনা নির্ধারণ করবে। কিউইদের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো হলেও বাংলাদেশও প্রতিদ্বন্দ্বিতা করবে বলে বিশ্বাস করেন রাজ্জাক। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত