হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মিজানুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মিজানুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি ছাতিয়াইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা রয়েছে। দ্রুত থানার কার্যক্রম সমাপ্ত করে তাকে আদালতে পাঠানো হবে।
‘আজীবন আমার ঘেন্নায় তোমাকে বাঁচতে হবে সোনা’
গাজায় ধ্বংসস্তূপে মিলছে লাশ, বাড়ছে নিহতের সংখ্যা