তামিম ইকবালসহ ১৪ জন চসিকের একুশে স্মারক সম্মাননা পাচ্ছেন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪০ পিএম

নানা ক্ষেত্রে অবদানের জন্য এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছেন ড. সলিমুল্লাহ খানসহ ১৪ জন। এর মধ্যে আটজনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং ছয়জনকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

আজ সোমবার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পদক পাওয়া ব্যক্তিদের নাম জানানো হয়। আগামী বুধবার সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার অনুষ্ঠানে তাদের পদক দেওয়া হবে।

সম্মাননাপ্রাপ্তরা হলেন— ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় লায়ন কামরুন মালেক, সঙ্গীতে নকিব খান, সাংবাদিকতায় জাহেদুল করিম কচি এবং ক্রীড়ায় তামিম ইকবাল খান। এ আটজন বিশিষ্ট ব্যক্তিদের একুশে স্মারক সম্মাননা প্রদান করা হবে।

এছাড়া কথাসাহিত্যে প্রফেসর আসহাব উদ্দীন (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় প্রফেসর ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, শিশু-চিকিৎসাসাহিত্যে প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান এবংঅনুবাদে ফারজানা রহমান শিমুকে সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত