দ্রুত নির্বাচন দিয়ে আপনারা চলে যান: দুলু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০১ পিএম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান। দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাতি, ধর্ষণ যে পরিমাণে বেড়ে গেছে আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ভবানীগঞ্জ মোড়ে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শেখ হাসিনার দোসর খুনিদের আক্রামণে আমাদের দলের সানাউল্লাহ নুর বাবু, গামা, রায়হানসহ অসংখ্য নেতাকর্মীকে খুন হয়েছেন। জাতিসংঘ ঘোষণা দিয়েছে, শেখ হাসিনা খুনি। তিনি যে দেশে খুন, হত্যা চালিয়েছে, তার আন্তজার্তিক আদালতে বিচার করা হবে।

দুলু বলেন, তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের গণতন্ত্র পরিচালনা কাজে ব্যবহার করা হবে। ২০ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। দেশে সন্ত্রাস, চাঁদাবাজ, ডাকাতি, ধর্ষণ বেড়ে গেছে। আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। দেশে দিনে দিনে আইন-শৃঙ্খলা অবনতি ঘটছে। আপনারা তা নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনারা অতি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যান।

দুলু সাংবাদিকদের নিয়ে বলেন, সাংবাদিকরা এ ১৫ বছর যে সহযোগিতা করেছে। তার ঝণ কখনও আমরা শোধ করতে পারব না। রাজপথে থেকে যে রক্ত ঝড়িয়েছেন তার প্রমাণ আমাদের সংবাদিকরা। তার জীবনের ঝুঁকি মাঠে বিশ্বের সামনে সত্য তুলে ধরেছেন।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য কাজী গোলাম মোর্শেদ, বিএনপির নেতা আব্দুল আজিজ, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত