অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ) বাংলাদেশ সফলভাবে আয়োজন করল বিপিও, গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস এবং টেকসই উন্নয়ন বিষয়ক থট লিডারশিপ সিম্পোজিয়াম।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ সিম্পোজিয়ামে প্রায় ২০০ সিনিয়র কর্মকর্তা, এসিসিএ সদস্য, শিল্প নেতা, নীতিনির্ধারক এবং বিশেষজ্ঞরা অংশ নেন। তারা হিসাব ও অর্থায়নে বিজনেস প্রসেস আউটসোর্সিং (BPO), গ্লোবাল ট্যালেন্ট ট্রেন্ডস (GTT) এবং টেকসই উন্নয়ন রিপোর্টিং-এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, যা পেশার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিম্পোজিয়ামে বিভিন্ন বিশ্লেষণধর্মী আলোচনা, মূল বক্তব্য উপস্থাপনা এবং প্যানেল সেশন অনুষ্ঠিত হয়, যা অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি ও নতুন সুযোগ সম্পর্কে ধারণা প্রদান করে। অনুষ্ঠানের সূচনা বক্তব্য রাখেন এফসিসিএ প্রমা তপশী খান, কান্ট্রি ম্যানেজার, এসিসিএ বাংলাদেশ। তিনি এসিসিএর থট লিডারশিপ এবং শিল্পের মূল অংশীদারদের মধ্যে সহযোগিতার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
সিম্পোজিয়ামের তৃতীয় ও শেষ সেশনটি কর্পোরেট স্বচ্ছতা এবং টেকসই উন্নয়নের ভূমিকা নিয়ে আলোচিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান অর্থ কর্মকর্তা (CFO) এ.জি.এম. সাত্তিক আহমেদ শাহ সেশনের সূচনা বক্তব্য দেন।
মূল বক্তব্য উপস্থাপন ও প্যানেল আলোচনায় নেতৃত্ব দেন মীর সাজেদ-উল-বাশার, (এফসিএ, প্রধান নির্বাহী, Sajed Meer Chartered Accountants)। প্যানেল আলোচনায় অংশ নেন- লোপা রহমান, (ESG অফিসার, IFC South Asia (WBG)), মো. মাহবুবুর রহমান, (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও CFO, The City Bank Ltd.), এবং রাকিবুল ফাইয়াজ মো. ইকরামাহ, (এফসিসিএ, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ও রিপোর্টিং প্রধান ও ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন লিমিটেড, এবং ভাইস চেয়ারম্যান, এসিসিএ বাংলাদেশ মেম্বার অ্যাডভাইসরি কমিটি)।
এই সিম্পোজিয়ামটি এসিসিএ বাংলাদেশের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করেছে, যা পেশাজীবীদের নতুন দক্ষতা অর্জন ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহযোগিতা করবে।
বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
সামরিক কবরস্থানে স্বরাষ্ট্র উপদেষ্টা ও তিন বাহিনী প্রধানের শ্রদ্ধা