এরদোগানের দলে যোগ দিয়ে তুরস্কের রাজনীতিতে ওজিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য নির্বাচিত হয়েছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার মেসুত ওজিল। সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল। ২০২৩ সালে পেশাদার ফুটবল থেকে অবসর নিয়েছেন জার্মানির হয়ে খেলা ওজিল।

দীর্ঘদিন ধরেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন ওজিল। ২০১৯ সালে যখন সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন ওজিল, তখন তার ‘বেস্টম্যান’ হিসেবে বিয়েতে উপস্থিত ছিলেন এরদোগান।

ওজিলের বাবা তুরস্কের। অভিবাসী হিসেবে ওজিলের বাবা-মা গিয়েছিলেন জার্মানিতে। ওজিলের জন্ম জার্মানিতে, দেশটির হয়ে জিতেছেন বিশ্বকাপও।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত